সারাদেশে গত ২৪ ঘন্টায় (২২ অক্টোবর সকাল ৮টা থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন রোগী। আজ শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সিলেটে সর্বাধিক ৩ জন, ঢাকায় ২ জন, চট্টগ্রামে ১ জন এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী ২,১৮,৮৭০ জন। মোট নিশ্চিত হাম রোগী ২৩,২৭৩ জন। হাসপাতালে ভর্তি মোট ১,৯৪,৬৩৩ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮,৬,৭৯৮ জন রোগী।