রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে প্রবেশের সময় জিহাদকে কোনো কিছু কামড় দেয় বলে তিনি বুঝতে পারেন। তবে অন্ধকারের কারণে কী কামড় দিয়েছে, তা দেখতে পাননি। পরে তাঁর শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান স্বজনেরা। এদিকে বাড়ির আঙিনায় একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে মেরে ফেলেন।

পরে জিহাদকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, জিহাদকে কামড় দেওয়া সাপটি বিষধর গোখরা ছিল।

নিহত জিহাদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকার ফজলুল করিম ও ইয়াছমিন আকতার দম্পতির একমাত্র ছেলে। তিনি চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দাখিল পাসের পর তিনি ওই মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তি হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত