‘কিং’-এ আবারও শাহরুখ-দীপিকা

গানের শুটিং ২৬ অক্টোবর

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ এএম

বলিউডের পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়–কোনকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার একটি জমকালো গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই দুই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে শুরু হবে গানটির শুটিং। নাচের দৃশ্যটি পরিচালনা করবেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। গানটিতে সিনেমার অন্য অভিনয়শিল্পীদেরও দেখা যেতে পারে।

শাহরুখ ও দীপিকার জুটি বলিউডে বেশ জনপ্রিয়। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে তাদের পর্দার রসায়নের শুরু। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। ‘কিং’ হবে এই জুটির ষষ্ঠ সিনেমা।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানী মুখার্জি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়েল। সুহানার জন্য ছবিটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

চলতি বছরের বড়দিনে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘কিং’ সিনেমাটির। শাহরুখ-দীপিকার পুনর্মিলন এবং তারকাবহুল আয়োজন ঘিরে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত