মুরাদনগরে ইয়াবা বহনের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ কামরুল হাসান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। ​শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার  পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত কামরুল হাসান পাহাড়পুর গ্ৰামের উত্তরপাড়ার আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষ্ণপুর টু পান্তি সড়কের মোসলেম মিয়ার সয়ামিলের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী কামরুল হাসানকে  ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত করতে মুরাদনগর থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত