১০ শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করবে ইবিএল

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উইমেন ব্যাংকিং বিভাগ দেশের ১০টি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের লক্ষ্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির লক্ষ্য ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পাশাপাশি মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীবান্ধব পরিবেশ গড়ে তোলা।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তির আওতায় ইবিএল ভেন্ডিং মেশিন স্থাপনে সহায়তা প্রদান করবে। অন্যদিকে স্কয়ার টয়লেট্রিজ ও ভার্টিক্যাল ইনোভেশনস পণ্য সরবরাহ, মেশিন স্থাপন এবং অন্যান্য কারিগরি সহায়তা দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক, স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং ম্যানেজার তেহসিনা খানম এবং ভার্টিক্যাল ইনোভেশনসের কো-ফাউন্ডার ও চিফ অপারেটিং অফিসার দিনা আফসানাসহ অন্যরা। এ উদ্যোগের মাধ্যমে ইবিএল উইমেন ব্যাংকিং আর্থিক সেবার পাশাপাশি নারীদের স্বাস্থ্য, কল্যাণ ও ক্ষমতায়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত