ইলিয়াস আলী গুম: প্রতিবেদন ২৫ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

১৪ বছরের বেশি সময় আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিবেদন দিতে ২৫ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১। আজ রবিবার (২৫ অক্টোবর) এদিন ধার্য করে ট্রাইব্যুনাল। 

এ মামলার আসামি বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

এর আগে গত ২৩ আগস্ট সাইফুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত ৯ আগস্ট সাইফুর রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়। ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নেওয়া হয়। পরে তাদের আর খোঁজ মেলেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত