জামালপুরে শিশু ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামের মসজিদের এক ইমামকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।

গতকাল রবিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত মুছা মিয়া (২৭) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচ-ী গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

মুছা মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ম-লপাড়া এলাকার একটি গ্রাম্য জামে মসজিদে ইমামতি ও শিশুদের আরবি পড়াতেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর মসজিদে আরবি পড়তে যাওয়া ওই শিশুর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে। পরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করে তার মা ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত