স্ত্রীকে খুনে স্বামীর মৃত্যুদন্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ এএম

সাত বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের অপরাধে স্বামী মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ড দেন। দন্ডিত আসামি কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালে মিজানের সঙ্গে মোসা. রেহানার বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় রেহানার বাবা যৌতুক হিসেবে অর্থ, স্বর্ণালংকার দেন মিজানকে। এসব নেওয়ার পরও ৫০ হাজার টাকা দাবি করে মিজান। ২০১৯ সালের ২৫ জুলাই যৌতুকের জন্য রেহানাকে কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকায় মারধর করেন মিজান। পরে তাকে গলাটিপে হত্যা করেন। পরদিন মিজানের ভাই মো. আব্বাস দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত