মোবাইল কোর্টের মাধ্যমে সাজা বন্ধের আহ্বান

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ এএম

রাজধানীর ভাটারা এলাকায় একটি বাড়িতে ডিজে পার্টির নামে মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার ৮৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করায় তা বন্ধের আহ্বান জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। গতকাল কয়েকটি মানবাধিকার সংগঠন যৌথভাবে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- প্রদান করে।

তারা সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, ব্যক্তিগত জীবনে অযৌক্তিক হস্তক্ষেপ, মরাল পুলিশিং এবং নাগরিকের স্বাধীনতা, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা এবং যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), নারীপক্ষ ও সপ্রাণ।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে একটি ‘ডিজে পার্টিতে’ অভিযান চালিয়ে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত : সাজাপ্রাপ্তদের মধ্যে পুরুষদের ১ মাস এবং নারীদের ১৫ দিনের কারাদ- দেওয়া হয়েছে।

আটক ও দ- প্রদানের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বা অধিকার লঙ্ঘন হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সঙ্গে, আটক ব্যক্তিদের ছবি, ভিডিও ও পরিচয়সহ ব্যক্তিগত উপাত্ত বেআইনিভাবে সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় যাচাই করতে হবে; সামাজিক দৃষ্টিভঙ্গি, অনুমান বা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা যাবে না। পরামর্শ ও তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার স্বীকৃত। এ ছাড়া ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরিচয় প্রদর্শন, গ্রেপ্তারের কারণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যথাসম্ভব গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তার পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ দেওয়ার বিধান রয়েছে। এসব অধিকারের বাস্তবায়ন নিশ্চিত এবং প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পৃথকভাবে যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

এদিকে ডিজে পার্টি থেকে ৮৫ জনকে গ্রেপ্তার ও সংক্ষিপ্ত বিচারে কারাদ- দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন ১০১ জন বিশিষ্ট নাগরিক। তারা আটক ও দ-িত ব্যক্তিদের অবিলম্বে মুক্তি, অভিযানের আইনি ভিত্তি নির্ধারণ এবং সংশ্লিষ্ট ঘটনায় আইনলঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

গতকাল রবিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা এসব দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ২০ অক্টোবর ওই বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ না দেওয়ার অভিযোগও গুরুতর উদ্বেগের বিষয়। বিবৃতিদাতারা বলেন, ‘মাদকবিরোধী অভিযানের’ নামে পুলিশ ক্যামেরা নিয়ে ব্যক্তিগত আয়োজনে হাজির হচ্ছে। সেখানে উপস্থিত ব্যক্তিদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষার পরিবর্তে তাদের ছবি ও পরিচয় সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত