ক্যানসার আক্রান্ত সাংবাদিক এনামকে দেখতে হাসপাতালে রিজভী

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক এনাম সরকারকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

এ সময় উপস্থিত ছিলেন সংগীত তারকা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, হাসপাতালের অনকোলজি বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেনসহ অন্যান্য চিকিৎসক।

লাং ক্যানসারে আক্রান্ত হয়ে গত প্রায় ৩ মাস এই হাসপাতালে চিকিৎসাধীন গণমাধ্যমকর্মী এনাম সরকার। ৩০ বছরের কর্মজীবনে এনাম সরকার দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ তিনি এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন মিডিয়ার সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবির বর্তমান সভাপতি এনাম সরকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত