আবুধাবির প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রীকে দুবাই যুবরাজের আমন্ত্রণ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বড় দুটি প্রতিরক্ষা প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি দুবাইয়ের যুবরাজ।

ঢাকায় ইউএই দূতাবাস গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুবাই যুবরাজের এ আমন্ত্রণের বিষয়টি জানায়।

এতে বলা হয়, ‘ইন্টারন্যাশন্যাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স’ (আইডিইএক্স ২০২৭) এবং ‘নেভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন’ এর (এনএভিডিইএক্স ২০২৭) অষ্টম সংস্করণে অংশগ্রহণের জন্য এ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদর্শনীগুলো আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি, ২০২৭, আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। দুটি প্রদর্শনীই আন্তর্জাতিক পর্যায়ের বড় প্ল্যাটফর্ম, যেখানে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের সর্বশেষ অগ্রগতি ও উদ্ভাবনগুলো তুলে ধরা হয়। এই প্রদর্শনীগুলোয় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের শীর্ষস্থানীয় বৈশি^ক কোম্পানিগুলো এবং সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরা একত্রিত হন।

শেখ হামদান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি প্রদর্শনীগুলোর আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং প্রদর্শনীগুলোর সাফল্যে অবদান রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত