ওবায়দুল কাদেরের রায়ের বিরুদ্ধে মন্তব্য

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-ে দ-িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায়ের বিরুদ্ধে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেনÑ এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ তারা হাজির হয়ে ক্ষমা চান। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ২৫ জানুয়ারি দিন ধার্য করে।

গত ১৫ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাতজনের মৃত্যুদ-ের রায় দেন। তারা হলেন ওবায়দুল কাদের, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসিকিউশনের অভিযোগ, এ রায় ও ট্রাইব্যুনাল নিয়ে একজন আইনজীবী ফেসবুক স্ট্যাটাসে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন এবং একজন সেই স্ট্যাটাসের সমর্থনে কটু মন্তব্য করেন। গত ১৬ সেপ্টেম্বর এ দুই আইনজীবীর বিরুদ্ধে প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানায়। শুনানি নিয়ে দুই আইনজীবীকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর গতকাল সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদেরসহ সাতজনের রায়ের পর অনাকাক্সিক্ষতভাবে দুই আইনজীবী ট্রাইব্যুনালের উদ্দেশে ফেসবুকে অপমানসূচক স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি বলেন, ‘আইনজীবীরা অনুতপ্ত হয়েছেন। নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেটা ডিলিট করেছিলেন বলে ট্রাইব্যুনালকে অবহিত করেছেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত