ডেঙ্গু ও হাম উপসর্গে ১১ মৃত্যু ভর্তি ৩৬০৬

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ এএম

ডেঙ্গু ও হাম উপসর্গে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬০৬ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে পাঁচজনের মৃত্যু এবং নতুন ২ হাজার ২১৮ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৩৮৪ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছেÑ রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭৮ জনের নিশ্চিত সংক্রমণসহ ১ হাজার ৩৮৮ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৩৩ জনে (এদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ ও উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জন)। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৯৪২ জন। এ ছাড়া খুলনায় ২৮৪, রাজশাহীতে ২৪৬, চট্টগ্রামে ২৪০, বরিশালে ২৩২, ময়মনসিংহে ১২১, রংপুরে ১১৩ ও সিলেটে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত