আগামীকাল ২৮ অক্টোবর পর্যন্ত ছিল আল্টিমেটাম। এই দিনের মধ্যেই বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জারি করে দেশটির প্রশাসন। তার বিরুদ্ধে জারি করা নিদেশ নিয়ে বোম্বে হাইকোর্টে শুনানির সময় দেশটির সরকার আশ্বাস দিয়েছে, আপাতত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আদালতও নির্দেশটির কার্যকারিতা স্থগিত রেখে মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করেছেন আগামী ২ নভেম্বর বেলা ৩টায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। ইমরানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ শুনানির জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কারণ, বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) জারি করা নির্দেশ অনুযায়ী বুধবারের মধ্যে ভারত ছাড়তে হতো অভিনেতাকে।
কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং শুনানির জন্য সময় চান। তিনি আদালতকে আশ্বস্ত করেন, পরবর্তী শুনানি পর্যন্ত ইমরানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এরপর আদালত মামলাটি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন এবং চ্যালেঞ্জ করা নির্দেশটির কার্যকারিতা স্থগিত রাখেন।
হাইকোর্টে যাচ্ছেন অভিনেতা ইমরান খান
দিল্লির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খান