মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাই গ্লাস শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম
মাদারীপুরে নির্মাণাধীন ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইম আমিরাবাদ এলাকার শামসু মোল্লার ছেলে।
 
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, ভূইয়া বাড়ি সংলগ্ন সাইফুল ইসলামের চারতলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় থাই গ্লাসের কাজ করছিলেন সাইম। এ সময় ভবনটির গা ঘেঁষে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে তার শরীরের স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত