রিমান্ড শেষে কারাগারে দিলীপ কুমার আগরওয়ালা            

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে হত্যাচেষ্টার মামলায় দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার(২৭ অক্টোবর)  মামলার তদন্ত কর্মকর্তার এসআই সুমন মিয়া রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করে। তার আবেদনের প্রেক্ষিতে  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানো নিদেশ দেন।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সোনা ও হীরা চোরাচালন এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ । এরপর গত বুধবার উত্তরা পশ্চিম থানার মামলায় আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

চার দিনের রিমান্ড শেষে রবিবার পুনরায় দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।  রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন বলা হয়,এ আসামি ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ট সহযোগী। হাসিনাকে টিকিয়ে রাখতে ফ্যাসিজম কায়েম করতে অর্থের জোগান দিয়েছেন। তিনি ফ্যাসিস্টের অন্যতম দোসর। মামলার ঘটনার সাথে জড়িত ছিল। মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।

আসামি জামিন পেলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভবনা আছে। তাই তাকে কারাগারে আটক প্রয়োজন।মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ অগাস্ট উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিভিন্ন  হাসপাতালে চিকিৎসা নেয়। পরবর্তীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা এ মামলাটি করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত