চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পাঁচ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় এ সহায়তা দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া জানান, প্রতিটি পরিবারকে তিন বান্ডিল করে মোট ১৫ বান্ডিল ঢেউটিন এবং ৯ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন, ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল নোমান জিহাদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্যসহকারী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।