অল্প কথায় একটি ভেড়ার গল্প

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ এএম

একটি ভেড়ার গল্প ছড়িয়ে পড়ে বিশ্বের দেশে দেশে। পড়বেই-বা না কেন! কিন্তু জন্মের পর তাকে অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে। তার গর্ভধারিণী মাও তাকে আঁকড়ে থাকতে চায়নি। পঙ্গুত্ব নিয়ে জন্মে সে ভুগেছে অনেক। কঠিন পরিস্থিতির দেয়াল অতিক্রম করতে হয়েছে তাকে। নাম তার ‘কিকি’। পঙ্গুত্ব নিয়ে সে দেখিয়েছে তার সক্ষমতা। ‘কিকি’ নামের এই বিশেষ ভেড়াটি মাথা দিয়ে জয়স্টিক নাড়িয়ে তার কাস্টমাইজড হুইল চেয়ারটি চালায়, আর আদর করে তার নাম রাখা হয়েছে ‘ল্যাম্বরগিনি’। যুক্তরাষ্ট্রের একটি পশু আশ্রয়কেন্দ্রে থাকা এই ভেড়াটি ক্যাচ ভ্যালি ভাইরাসে আক্রান্ত হওয়ায় অসম্পূর্ণ পা নিয়ে সে জন্ম নেয়। চার পায়ে নিজে থেকে দাঁড়ানোর বা চলার কোনো ক্ষমতা তার ছিল না। পরবর্তী সময়ে তাকে সাহায্য করার জন্য একটি বিশেষ কাস্টমাইজড হুইল চেয়ার তৈরি করা হয়, যার সামনে ল্যাম্বরগিনি স্টাইলের একটি নাম্বার প্লেটও লাগানো হয়। ‘কিকি’ তার কুশনের ওপর একপাশে শুয়ে শুধু তার মাথা দিয়ে লাল রঙের একটি জয়স্টিক নিয়ন্ত্রণ করে পুরো গাড়িটি নিজেই চালিয়ে তাকে লাগিয়ে দেয়। এই ভেড়াটিকে করিৎকর্মা বলেও অনেকে রসাত্মক আলোচনার খোরাক জোগান। স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর এই অসাধারণ ও অনুপ্রেরণামূলক ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়। অবিশ্বাস্য গতির অধিকারী এই ভেড়াটি বিখ্যাত সুপারকার ব্র্যান্ড ল্যাম্বরগিনির নামানুসারে পরিচিতি পায় এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত