স্থানীয় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে হোম অ্যাপ্লায়েন্সের পরিসর আরও প্রসারিত করতে নতুন প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার এবং প্রথমবারের মতো নিজস্ব মাইক্রোওয়েভ ওভেনের সিরিজ বাজারে এনেছে হায়ার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিকভাবে এই পণ্যগুলো উন্মোচন করা হয়। দেশীয় পরিবারের জন্য নিরাপদ, স্মার্ট ও সুবিধাজনক গৃহস্থালি সমাধান দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার: 'শকপ্রুফ ওয়াটার হিটার, সেফ অ্যাজ আনপ্লাগড' ধারণাকে সামনে রেখে টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে যুক্ত করা হয়েছে উন্নত হিটিং প্রযুক্তি ও সুপার টাইটানিয়াম এনামেল ট্যাংক। এই সিরিজে রয়েছে প্রিমিয়াম গোল্ডেন ফিনিশের ৩৫ ও ৪৫ লিটারের হরাইজন্ডাল এবং ৩০ লিটারের ভ্যার্টিক্যাল মডেল। এর মধ্যে ৩০ লিটারের ভ্যার্টিক্যাল মডেলে রয়েছে বিশেষ 'নো হ্যাংগিং, নো ড্রি্লিং' সুবিধা। ফলে ওয়াটার হিটার স্থাপনে প্রচলিত পদ্ধতিতে দেয়ালে ড্রিলিং করার কোনো প্রয়োজন হয় না এবং কোনো ঝামেলা ছাড়াই এটি যেকোনো সুবিধাজনক স্থানে বসানো সম্ভব।
নতুন মাইক্রোওয়েভ ওভেন সিরিজ: ওয়াটার হিটারের পাশাপাশি হায়ার বাজারে এনেছে তিন ধরনের মাইক্রোওয়েভ ওভেন—২০ লিটারের সলো, ২৩ লিটারের গ্রিল এবং ৩০ লিটারের কনভেকশন মডেল। এর মধ্যে ৩০ লিটারের ফ্ল্যাগশিপ মডেলে মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন ও এয়ার ফ্রায়ারের সুবিধা থাকায় একই ওভেনে বিভিন্ন ধরনের রান্না করা যাবে, যা স্বাস্থ্যকর ও নানা পদের খাবার তৈরির চাহিদা সহজেই পূরণ করবে।
ভবিষ্যতেও বিশ্বজুড়ে উদ্ভাবিত নতুন প্রযুক্তির সাথে স্থানীয় গ্রাহকদের চাহিদার সমন্বয় করে আরও উন্নত পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে হায়ার বাংলাদেশের। পাশাপাশি, গ্রাহকদের নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি স্মার্ট ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি ও জার্সি উন্মোচন