১ রানের অপেক্ষা আর পুরো দলের চিন্তা। অবশেষে প্রায় ১৭ ঘণ্টার নাভার্সনেস কাটিয়ে দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম।
মিরপুরে দ্বিতীয় দিনের প্রথম ওভারে অভিষিক্ত জশুয়া বিশপের বল লেগে ঠেলে দিয়ে ২ রান নিয়ে ব্যক্তিগত ২২০তম বলে সেঞ্চুরি তোলেন সাদমান। লাল বলের ক্রিকেটে এটি সাদমানের তৃতীয় সেঞ্চুরি। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র আর উইন্ডিজের বিপক্ষে প্রথম। তার আগের দুটি সেঞ্চুরি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। যার মধ্যে সবশেষটি ২০২৫ সালের এপ্রিলে, চট্টগ্রামে এবং প্রথমটি ২০২১ সালে হারারেতে।
অবশ্য সাদমানের এই উজ্জ্বল মুহূর্ত বাদে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটাও হলো ধাক্কা দিয়ে। বিশপের পরের ওভারেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। ২৩৪ বলে তার ইনিংস থামল ১০৫ রানে। সেখানে মেরেছেন ১২টা চার।
কোনো রান যোগ করতে পারলেন না হৃদয়। ৪২ রানে ক্রাম্প হয়ে কাল বিকেল মাঠ ছেড়েছিলেন। আজ সেঞ্চুরি করে সাদমান আউট হলে আবার ব্যাটিংয়ে নামে হৃদয়। তবে অভিষিক্ত বিশপের বলে বোল্ড হয়ে ফেরেন।
এরপর উইকেটে নামেন আগেরদিন বিকেলে ক্রাম্পের শিকার হওয়া তাওহীদ হৃদয়। তবে নিজের ব্যক্তিগত খাতায় যোগ করতে পারলেন না কোনো। ৭৯তম ওভারের প্রথম বলে সেই বিশপের বলেই বোল্ড করে ফিরলেন তিনি। ৮৬ বলে ৪২ রান এসেছে হৃদয়ের ব্যাটে।
এতে সকাল সকাল অভিষিক্ত বিশপের জোড়া শিকারে ৩ উইকেটে ২১৩ রান শুরু করা বাংলাদেশ ২২১ রানের মাথাতেই হারিয়ে বসে ৫ উইকেট। এবার মেহেদী হাসান মিরাজকে নিয়ে সেই চাপ সামলে নিতে লড়াই করছেন লিটন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮৪ ওভারে শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৩৮ রান।
সেঞ্চুরি থেকে ১ রান দূরে দিন শেষ করলেন সাদমান