জুলাই গণঅভ্যূত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার অপর তিন আসামি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এ রায় দেন। সাজাপ্রাপ্ত চার আসামি মামলার শুরু থেকেই পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
এর আগে, গত ৭ অক্টোবর এ মামলায় সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি নিয়ে রায় যে কোনোদিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল।