বিশেষ আণবিক আকর্ষণের কারণে টিকটিকি দেয়াল বা ছাদে হেঁটে বেড়ায়। তাদের পায়ের নিচে সূক্ষ্ম রোম থাকে, যেগুলো হচ্ছে ‘সেটা’। এদের পায়ের পাতায় লাখ লাখ অতি ক্ষুদ্র রোম বা চুল রয়েছে। রোমের শেষ প্রান্ত আবার হাজার হাজার ক্ষুদ্র শাখায় বিভক্ত, যেটি ‘স্প্যাটুলা’। এই সূক্ষ্ম রোমের কারণে দেয়ালে হাঁটার সময় টিকটিকির পায়ের পাতার সঙ্গে দেয়ালের পরমাণুর আণবিক আকর্ষণ তৈরি হয়, যেটি ‘ভ্যান ডার ওয়ালস’ বল। যেহেতু টিকটিকির পায়ের তন্তু লক্ষাধিক আর দেয়ালের অণুর সংখ্যাও বেশি, তাই দুইয়ের মধ্যে এই বলও বেশি। ফলে তারা সহজে দেয়ালে আটকে থাকতে পারে। টিকটিকির আবার অসাধারণ ক্ষমতা আছে। ইচ্ছামতো সে ভ্যানডার ওয়ালস বল নিয়ন্ত্রণ করতে পারে। এর ফলে শুধু এক জায়গায় ঝুলে না, হেঁটে বেড়াতেও পারে। অবাক করা বিষয় হচ্ছে, বিশেষ প্রজাতির টিকটিকি ভেসে ভেসে এক গাছ থেকে অন্য গাছে যেতে পারে। যাদের বলা হয়, ‘ড্রাকো লিজার্ড’। তবে এরা পাখির মতো ডানা মেলে নিজের শক্তিতে আকাশে উড়তে পারে না, কিন্তু শরীরের দুই পাশের চামড়াযুক্ত বিশেষ ডানা সদৃশ অংশ মেলে বাতাসকে কাজে লাগিয়ে এক গাছ থেকে অন্য গাছে বা নিচে মষরফরহম করতে পারে। এক লাফে প্রায় ১৬০-২০০ ফুট ভেসে যায় তারা। এ ধরনের টিকটিকি দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত ও ফিলিপাইনের ঘন বনাঞ্চলে দেখা যায়। প্রজাতিভেদে টিকটিকি ৫-১৫ বছর বাঁচে।
টিকটিকি দেয়ালে হাঁটে, উড়ে যেভাবে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ এএম
টিকটিকি দেয়ালে হাঁটে, উড়ে যেভাবে
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০