পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। সব প্রক্রিয়া শেষ করে ২০২৭ সালের নভেম্বর মাসেই তিস্তা মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তিস্তা ইস্যুতে এরই মধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কারিগরি কমিটি কাজ করছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইও প্রায় শেষ পর্যায়ে। অর্থমন্ত্রী ফিরে এলে এ বিষয়ে অনুমোদন পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।