প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার গত বুধবার চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড পরিদর্শন করেছেন। এর আগে তারা গত মঙ্গলবার বেপজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
চট্টগ্রাম ইপিজেড পরিদর্শনকালে বেপজার সদস্য (প্রকৌশল) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান এবং চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম তাদেরকে বেপজার কার্যক্রম, বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান, অবকাঠামোগত সুবিধা, শ্রমিক কল্যাণ ও পরিবেশবান্ধব শিল্পায়ন সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল বেপজার আওতাধীন শিল্পাঞ্চলগুলোর পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, রপ্তানিমুখী উৎপাদন কার্যক্রম এবং বিনিয়োগবান্ধব পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। দেশের রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও পরিকল্পিত শিল্পায়নে বেপজার গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম এবং পরিচালক-১ ফাহমিদ ফারহান এবং চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি