প্রথম জাতীয় সাঁতারেই ১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইরফানা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

প্রথমবার জাতীয় সাতারের অংশ নিয়ে তিনটি ইভেন্টে ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন ইরফানা খাতুন। ২০০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর আজ ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। ২০১৪ সালে মাহফুজা খাতুন শিলার গড়া রেকর্ড ভেঙে ইরফানা নিজের নাম লিখিয়েছেন নতুন রেকর্ডের পাতায়।

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুক্রবার প্রতিযোগিতার তৃতীয় দিনে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইরফানা সময় নিয়েছে ৩৪.৫৭ সেকেন্ড। ২০১৪ সালে মাহফুজা খাতুন শিলা এই দূরত্ব পাড়ি দিয়েছিলেন ৩৪.৮৫ সেকেন্ডে। ১২ বছর পর তাঁর রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড গড়লেন ইরফানা।

এর আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪৫.৪০ সেকেন্ড সময় নিয়ে রোমানা আক্তারের গত বছরের রেকর্ড ভেঙেছিলেন তিনি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও রোমানার ২০২৪ সালে গড়া ১ মিনিট ১৮.২৭ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন ইরফানা। তাঁর নতুন সময় ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ড।

মুন্সীগঞ্জের মেয়ে ইরফানা। তারা তিন বোন এক ভাই। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় স্কুলে সাঁতার দলে নাম লেখান। এরপর ২০২১ সালে নবম বাংলাদেশ গেমসে সাঁতারের তিন ইভেন্টে ব্রোঞ্জপদক পান তিনি। তখন খেলেছিলেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর কোচ তাকে বাছাই করেন। আর এবারই প্রথম জাতীয় সাঁতারে অংশগ্রহণ তার। আর এই অভিষেকেই চমক ইরফানার। ইরফানার প্রিয় ইভেন্ট ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক। জানান, আমরা লক্ষ্য এই ইভেন্টে এসএ গেমসে বাংলাদেশকে স্বর্ণ এনে দেয়া।

 

 

 
সর্বশেষ সর্বাধিক পঠিত