আনিসুর রহমান খোকন

দ্বিমুখী নীতি থেকে বিরোধী দলকে ফিরে আসার অনুরোধ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সরকার গঠনের ১৫ দিন না যেতেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করেছে বিরোধী দল। অথচ সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তারা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। বিরোধী দলের এমন দ্বিমুখী অবস্থান থেকে ফিরে আসার অনুরোধ করছি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মৌলভীকান্দি চৌরাস্তার আকন বাড়ি থেকে শামসুল হক মাতুব্বরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, রাজপথে মানুষকে হয়রানি করে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পাশাপাশি বিরোধী দলের নেতারা বিভিন্ন দাবি নিয়ে মন্ত্রী-এমপিদের কাছে যাচ্ছেন। ব্যক্তিগতভাবে ভালো থাকার চেষ্টা করতে গিয়ে তারা দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্যসচিব এস এম সম্রাট রোমান, খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান দাদন ফকির, খোয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন শিকদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত