সমাবেশে যাওয়ার পথেই ছিনতাইয়ের শিকার মাদ্রাসা শিক্ষার্থীরা 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

জামালপুরের ইসলামপুরে মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন কিশোরের বিরুদ্ধে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের পুরোনো ভবনের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ধাওয়া করে ফাহিম মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ফাহিম উপজেলার পৌর এলাকার কিসমত জল্লা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শিক্ষকদের মাধ্যমে আটক কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত