শরীফুল রাজকে উকিল নোটিশ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক মিসেস শাহরিন আক্তার। এরইমধ্যে অভিনেতার বিরুদ্ধে উকিল নোটিশও সিনেমার ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর এই স্বত্বাধিকারী । 

প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে হবে শরীফুল রাজকে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রযোজক আইনি পদক্ষেপ নেবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিয়ে শরীফুল রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত