শাহরুখ-টাইগারের তদন্ত শেষ!

পান মশলার বিজ্ঞাপন নিয়ে হাইকোর্টে অজয়

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

বহুল বিতর্কিত 'বিমল ইলাইচি'র বিজ্ঞাপনচিত্রে উপস্থিতি নিয়ে মহারাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসনের দেওয়া ‘কারণ দর্শানোর নোটিশ’কে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। এএফডিএ-র এই পদক্ষেপকে সম্পূর্ণ একতরফা ও স্বেচ্ছাচারী বলে দাবি করেছেন অভিনেতা। প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে আগামী ৪ নভেম্বর অজয় দেবগনের এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। 

হাইকোর্টে দায়ের করা আবেদনে অজয় দেবগন জানিয়েছেন, প্রস্তুতকারক সংস্থাকে নোটিশ না পাঠিয়ে, শুধুমাত্র একজন অভিনেতা হওয়ার কারণে তাঁকে এভাবে খামখেয়ালি বা স্বেচ্ছাচারী উপায়ে নোটিশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত