রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগ, চালক গুরুতর আহত

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম

রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের চলন্ত গাড়িতে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব হামলায় এক চালক গুরুতর আহত হয়েছেন এবং তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মেয়র হানিফ উড়ালসড়ক (ফ্লাইওভার) টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় এবং রায়েরবাগ এলাকায় প্রায় একই সময়ে এই নাশকতামূলক হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ উড়ালসড়ক টোল প্লাজার সামনে এ জে আর কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়ির ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের মারমুখী ও সহিংস আক্রমণের মুখে চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সেখানে দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে রাজধানীর মৎস্য ভবন মোড়ে এ জে আর কুরিয়ারের আরেকটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে চলন্ত গাড়ির সামনের কাচ ভেঙে ইটের আঘাতে চালকের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, রাজধানীর রায়েরবাগ এলাকায় এ জে আর কুরিয়ারের আরেকটি চলন্ত গাড়ির গতিবিধি রোধ করে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে গাড়িটির সিংহভাগ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত