সাংবাদিক নূরে আলমের বাবা মারা গেছেন

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘আর টিভি’র নরসিংদী উত্তর প্রতিনিধি নূরে আলম রনির বাবা মো. জাকির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ঘোড়াশাল পৌর শহরের ওয়াপদা গেট সংলগ্ন নতুন বাজার এলাকার নিজ বাড়িতে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​পরিবার জানায়, মরহুম জাকির হোসেন গত কয়েক বছর ধরে স্ট্রোক, প্যারালাইসিস এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ইন্তেকাল করেন। পরে শনিবার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে গাজীগঞ্জ উপজেলার নারগানা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

 

 

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত