রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশনগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে, মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
কালিয়াকৈরে শ্রমিক ও পুলিশ সংঘর্ষে উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ