রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৫, মামলা ১৯

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জন গ্রেপ্তার এবং ১৯টি মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার (১ নভেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদক উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। খবর বাসস। 

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩৮, লালবাগ বিভাগের ৫৭, ওয়ারী বিভাগের ৫৩, মতিঝিল বিভাগের ৪০, তেজগাঁও বিভাগের ৬৬, মিরপুর বিভাগের ১২৭, গুলশান বিভাগের ৫০, উত্তরা বিভাগের ৬৭ ও গোয়েন্দা বিভাগের সাতজন রয়েছে। 

অভিযানকালে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইলফোন, নগদ ২৪ হাজার ৭০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।  

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত