চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে একদিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ সোমবার একদিনের সর্বাত্মক অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রবিবার সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে নতুন করে এ কর্মসূচি দেওয়া হয়। জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ঢাকায় যাওয়ায় ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফেরা পর্যন্ত এ দায়িত্ব বলবৎ থাকবে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানান, দাপ্তরিক কাজেই তিনি ঢাকা যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে অধ্যাপক দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান উপাচার্যকে তারা আগেই প্রত্যাখ্যান করেছেন। ফলে তার মাধ্যমে অন্য কাউকে রুটিন দায়িত্ব দিয়ে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা মেনে নেওয়া হবে না।শিক্ষার্থীরা জানান, একদিনের শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান।
রুটিন উপাচার্য দেওয়ার প্রতিবাদে চুয়েটে ফের একদিনের শাটডাউন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০