আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে টানা প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর কার্যালয় জানায়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীন ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকেরা এ সময় বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন। নির্ধারিত সময়ে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। তবে কাজের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত