স্বেচ্ছায় পদ ছাড়লেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরিফুল ইসলাম। রবিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে শরিফুল ইসলাম লেখেন, ‘আমি আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

পোস্টে সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, পদ-পদবির ঊর্ধ্বে তাদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও ভালোবাসা সবসময় অটুট থাকবে। রাজনীতির পথ আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা ও স্মৃতিগুলো আজীবন থেকে যাবে। এ ছাড়া পোস্টের শেষাংশে সবার কাছে দোয়া চেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে সবাইকে হেদায়েত দান এবং সঠিক পথে চলার তৌফিক কামনা করেন তিনি।

তবে কী কারণে তিনি ছাত্রদলের চলমান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো তার মোবাইল ফোনটি বন্ধ পাওয় যায়।

এ বিষয়ে কথা বলতে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় বিএনপির নেতারা কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হয়নি।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত