দাম বৃদ্ধির প্রতিবাদ

সিলিন্ডার নিয়ে ব্রিফিংয়ে এনসিপি নেতারা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সিলিন্ডার নিয়ে হাজির জন। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার এ সময় উপস্থিত ছিলেন।

মানুষ যেন প্রতিবাদ জানাতে না পারে, এ জন্য বিএনপি সরকার রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়  এমন মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটা  রাতের সরকার, শেখ হাসিনার সময় যেমন রাতের বেলায় দাম বাড়িয়ে সংবাদ  বিজ্ঞপ্তি দিত, এখন তারেক রহমানও শেখ হাসিনার পথ দেখানো অনুযায়ী রাতের বেলায় গ্যাসের দাম বাড়ায়।’

তিনি বলেন, ‘তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার, কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে দামটা বাড়িয়েছে। আমরা কোম্পানিগুলোর নাম না বলি, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ রেগুলেটরি যে কমিশন আছে, তাদের সামনে খালি গ্যাসের বোতল নিয়ে কর্মসূচি পালন করব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত