শামা ওবায়েদ বললেন

গঙ্গার আলোচনা হবে বাংলাদেশের ন্যায্য দাবির ভিত্তিতে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

ভারতের সঙ্গে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগির আলোচনা হবে বাংলাদেশের ন্যায্য দাবির ভিত্তিতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল সোমবার ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতের জন্য সর্বোত্তম ফলাফল অর্জনের চেষ্টা করব এবং পানি-সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তগুলো এই দৃষ্টিভঙ্গি দ্বারাই পরিচালিত হবে।’ প্রতিবেশী দেশটির সব প্রয়োজনীয় ইস্যুতে ধারাবাহিক আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশ যা যৌক্তিকভাবে পাওয়ার যোগ্য, তা নিশ্চিত করতে হলে ধারাবাহিক আলোচনা প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘আমি যদি আমার ন্যায্য অধিকার পেতে চাই, তবে আমাকে তার জন্য লড়াই করতে হবে। আর লড়াই যদি করতে হয়, তবে তাদের সঙ্গে কথা বলতে হবে, বিষয়টি খুবই সহজ।’

ভারত বাংলাদেশের বিষয়গুলোতে সঠিক সিদ্ধান্ত নেবে, এমন আশা প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের এমন অনেক বিষয় রয়েছে, যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। আলোচনাগুলো হবে বাংলাদেশের ন্যায্য দাবির ওপর ভিত্তি করে, যা দেশ ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত