বাবার বেকারত্ব ও সংসারের চরম অভাব-অনটনকে জয় করে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের মানবিক বিভাগ থেকে তারা দুজনেই জিপিএ-৫ পেয়েছেন। উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ কলেজ শাখায় তারাই একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। অভাবের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও তাদের অদম্য ইচ্ছাশক্তি, শিক্ষকদের বিনামূল্যে শিক্ষাদান, কলেজের আর্থিক ছাড় এবং উপবৃত্তির সহায়তায় এই গৌরবময় ফল সম্ভব হয়েছে। প্রতিকূলতাকে পেছনে ফেলে যমজ দুই বোনের এই সাফল্য পুরো এলাকায় দারুণ অনুপ্রেরণা সৃষ্টি করেছে। মেয়েদের ফলে খুশি মা নাসিমা বেগম বলেন, আমার স্বামী বেকার। অনেক কষ্ট করে মেয়েদের লেখাপড়া করিয়েছি। প্রাইভেট শিক্ষকরা দুই বোনকে বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। কলেজের অধ্যক্ষ স্যার ভর্তি, ফরম পূরণসহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নামমাত্র টাকা নিয়েছেন। এ ছাড়া মেয়েরা উপবৃত্তিও পেয়েছে। নিজেদের পরিশ্রমের কথা জানিয়ে রহিমা ও রাবেয়া বলেন, ‘বাবার কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এবং নিজেদের স্বপ্নপূরণে ভালো ফল করার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছি। কলেজে যাতায়াত ও খাওয়া দাওয়ার সময়টুকু বাদে দিনের বেশির ভাগ সময়ই পড়াশোনায় কাটিয়েছি। ঘুমানোর সময়ও ছিল সীমিত। এখন আমাদের স্বপ্ন, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।’ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. জহুরুল ইসলাম বলেন, রাজারহাট উপজেলার কলেজ শাখার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মানবিক বিভাগ থেকে শুধু এই যমজ দুই বোনই জিপিএ-৫ পেয়েছে। তাদের এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। কলেজের পক্ষ থেকে দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অভাবের সংসারে যমজ দুই বোনের সাফল্য
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
অভাবের সংসারে যমজ দুই বোনের সাফল্য
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০