এখনও যারা আন্দোলন করছে, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী: পুলিশ 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়; এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় পরিস্থিতি পরিদর্শন এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত গার্মেন্টস শিল্পে নাশকতার অভিযোগে সাভার-আশুলিয়া ১৫ জনকে আটক করা হয়েছে। যারা গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভার এলাকায় নিরাপত্তার কোন অভাব নেই। এখানে ভালো পরিবেশ বিরাজ করছে। এখানে জেলা পুলিশ, শিল্প-পুলিশ, এপিবিয়েন, পোশাকধারী পুলিশ ও সিভিল পুলিশ রয়েছেন।  আমরা কারখানার নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা দিচ্ছি; ফলে সাভার-আশুলিয়ায় কারখানা চলছে।

এসময় তিনি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি, আপনারা নিশ্চিন্তে কাজ করেন।’

এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত