বৃহস্পতিবার ঢাকায় এআই বিজনেস সামিট

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

চতুর্থ শিল্পবিপ্লবের যুুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কেন্দ্র করে বৈশি^ক অর্থনীতির রূপান্তর ঘটছে। এই পেক্ষাপটকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬।  ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথভাবে এ সামিটের আয়োজন আগারগাঁও-এর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অফ ফেম’-এ অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কনফারেন্স হলে সামিট উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এই মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. আনোয়ার হোসেন এবং ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আমলগীর এ সামিটের উদ্বোধন করবেন বলে জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বাস্তবতাকে সামনে রেখে এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ।’  এর মূল দর্শন দাঁড়িয়ে রয়েছে মানুষ, ব্যবসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা Ñএই তিনের নিখুঁত সমন্বয়ের ওপর।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, আর্থিক সেবা ও যোগাযোগ প্রভৃতি খাতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্বঅর্থনীতির প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকার জন্য এআই প্রযুক্তির ব্যবহারে কোনো বিকল্প নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত