বায়ু দূষণে শীর্ষে আজও লাহোর

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজকেও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে আজ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ এবং দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হল ১৬৯, সে হিসেবে এ অঞ্চলের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ৩৬২। বায়ুদূষণে এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর-২৪৩। তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, স্কোর-১৯০। চতুর্থ স্থানে রয়েছে চীনের বেইজিং, যার স্কোর-১৬৫। তালিকার পঞ্চম স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই, স্কোর-১৬৩।

সর্বশেষ সর্বাধিক পঠিত