নির্বাচনে ভরাডুবি, হারের জন্য ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত প্রচারের সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের ক্ষতিগ্রস্ত করেছে সংবাদমাধ্যমটি।

বুধবার (৪ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের প্রচারের সুযোগ দিয়েছে, যা আরও খারাপ পরিস্থিতি তৈরি করেছে।’

পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি প্রশ্ন তোলেন, ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে দেশ পরিচালনার বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে। ট্রাম্প দাবি করেন, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর বিদায় ছিল অসম্মানজনক।

নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই নিজের রাজনৈতিক অবস্থানের সঙ্গে মতপার্থক্য থাকায় ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন ট্রাম্প।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে দলটি। এমন পরিস্থিতিতে কংগ্রেসে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত