ডাক্তারের কাছে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বাবার বাইসাইকেলে করে ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাসের ধাক্কায় অসুস্থ শিশু নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে কালিরবাজার-বৈলর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ (৪) উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামের মো. ইমামুল হাসানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে নিজ বাড়ি থেকে অসুস্থ চার বছরের শিশুকে বাইসাইকেলে বসিয়ে তার বাবা কালির বাজারে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে কালিরবাজার-বৈলর সড়কের মোশাররফ হোসেন পুলিশের বাসার সামনে  পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বেপরোয়া গতি একটি মাছবাহী ট্রাক তাদের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে শিশু তাওহীদ সড়কে ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, ঘাতক ট্রাক  ও চালককে ধরার জন্য অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত