নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা ৩৪ শতাংশ বৃদ্ধি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ এএম

২০২৬ সালের প্রথম ৯ মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে ব্যাংকটি ৪৭২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩৫১ কোটি টাকা। শেয়ারহোল্ডারদের কাছে ব্যাংকের এ আর্থিক ফলাফল তুলে ধরার লক্ষ্যে ৩ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার ব্যাংক এশিয়া টাওয়ারে অনলাইনে ঊধৎহরহম উরংপষড়ংঁৎব অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংক এশিয়া পিএলসি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা, উপব্যবস্থাপনা পরিচালকরা, প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান নিরীক্ষা কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।

প্রথম ৯ মাসে ব্যাংকের খেলাপি ঋণের (এনপিএল) অনুপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই সময়ে আমানত ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪,৬১৫ কোটি টাকা থেকে ৫৩,৩০৮ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা ব্যাংকের পরিচালন মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩.২৪ টাকা, যা আগের বছরের একই সময়ের ২.৩৭ টাকার তুলনায় ৩৭ শতাংশ বেশি। এ সময়ে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (ঘঅঠ) দাঁড়িয়েছে ২৮.৪৬ টাকা, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি প্রায় ২০৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। এ ছাড়া গ্রাহক আমানতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ফলে ব্যাংকের পরিচালন নগদ প্রবাহেও (ঙঢ়বৎধঃরহম ঈধংয ঋষড়)ি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত