৭৭ জেলা-মহানগরে জামায়াতের আমির ঘোষণা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তালিকায় ঢাকা মহানগরী উত্তরের আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।

মহানগর পর্যায়ে রংপুরে এ টি এম আজম খান, বগুড়ায় আবদুল মালেক, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেটে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রামে মোহাম্মদ নজরুল ইসলাম আমির নির্বাচিত হয়েছেন।

জেলা পর্যায়ে পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার, রংপুরে মাওলানা এনামুল হক, গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান আমির হয়েছেন।

এ ছাড়া গাজীপুর জেলায় মাওলানা সেফাউল হক, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস, সিলেট জেলায় মাওলানা হাবিবুর রহমান এবং কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী আমির নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তালিকায় দেশের সব সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম রয়েছে। তাঁদের মেয়াদ ২০২৭-২০২৮ সেশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত