হাতিয়ায় নতুন ইউএনও শিবু দাশ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

নোয়াখালীর হাতিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেলেন শিবু দাশ। সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের জারি করা হয়। 

​প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। ইউএনও শিবু দাসকে জনস্বার্থে ও দাপ্তরিক কাজের অংশ হিসেবে সরকারি দাবি আদায় আইন মোতাবেক সার্টিফিকেট অফিসারের ক্ষমতা দেওয়া হয়েছে।  তিনি হাতিয়ার সার্টিফিকেট মামলা পরিচালনার ক্ষেত্রে আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।  

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত