আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে মঞ্জুর খান নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক রায়হানের বিরুদ্ধে। উপজেলার উচিতপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এই হামলা ঘটনা ঘটে।

আহত মঞ্জুর খান (৪০) উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দার কাশেম খানের ছেলে এবং উচিতপুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও তিনি একই ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে বিএনপি নেতা মঞ্জুর খান হেঁটে যাওয়ার সময় রায়হানসহ অজ্ঞাতপরিচয় চারজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে তার স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত