কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি বিভাগে (কিউসিবিএসডি) প্রেষণে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য কাতার গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁরা কাতারের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।
কাতারে অবস্থানকালে এসব সদস্য কিউসিবিএসডির অধীনে বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। এ সময় তাঁরা নিজেদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সামরিক জ্ঞান কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে অবদান রাখবেন।
সংশ্লিষ্টদের এ দায়িত্ব পালন বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।