তামিল সিনেস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এর নায়িকা কে হচ্ছেন- এমন কৌতুহল বেশ কিছুদিনের। শেষমেশ কানাঘুষাকে সত্যি প্রমাণিত করে নির্মাতারা অর্ধেক বয়সী অভিনেত্রী শ্রীলীলাকেই বেছে নিলেন রজনীর বিপরীতে।
সম্প্রতি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শ্রীলীলার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলা অভিনয়শিল্পীদের দলে যুক্ত হওয়ায় তাকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। সেখানে অভিনেত্রীর উপস্থিতির ঝলক তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে রজনীর বিপরীতে যেমন প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন শ্রীলীলা, তেমনি পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গেও প্রথম কাজ করতে যাচ্ছেন ‘থালাইভা’।
ছবিটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। ফলে ছবিতে রজনীকান্তকে নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনুরাগীরা।
এবার বলিউডে শ্রীলীলা
হালের সেনসেশন শ্রীলীলা